IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালপুরে প্রাথমিকের প্রধান শিক্ষক ও প্রকৌশলীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

লালপুরে প্রাথমিকের প্রধান শিক্ষক ও প্রকৌশলীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী প্রকৌশলী আলমগীর হোসেনের বিরুদ্ধে কোন রকম অনুমতি ছাড়াই এবং বিনা টেন্ডারে নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মেহগোনী গাছ কাটার অভিযোগ করা হয়েছে। নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম গত ৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের অনুলিপি লালপুর উপজেলা পরিষদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা বনকর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রদান করা হয়েছে।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, নান্দরায়পুর উচ্চ বিদ্যালয় চত্বরের নিজস্ব জমির উপর বড় বড় গাছ অনৈতিকভাবে কেটে ফেলার লক্ষ্যে বুধবার দুপুরে এক জরুরী সভার আয়োজন করে নান্দরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সেখানে উপজেলা সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন জোর গলায় বলেন, গাছ কেটেই ভবন নির্মাণ করা হবে এবং আমার সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। এর পরেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান শ্রমিক লাগিয়ে ছোট বড় ৮-১০টি মেহগনি গাছ কাটতে শুরু করেন।

যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযোগে তিনি আরো বলেন, মাধ্যমিক বিদ্যালয় গুলো মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বারা নিয়ন্ত্রিত হলেও আমার উর্দ্ধতন কোনো কর্মকতাকেই এ বিষয়ে অবহিত করা হয়নি। এমনকি আমাকেও তারা বিষয়টি জানায়নি।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জমির চারটি বড় মেহগোনী গাছ সহ ছোট বড় ৮-১০ টি গাছ কেটে ফেলার লক্ষে বড় বড় মেহগোনী গাছের ডালপালাসহ মাথা কেটে ফেলা হয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গাছগুলোসহ জমিটি হাই স্কুলের, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটিও হাই স্কুলের জায়গায় অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়ের আর একটি নতুন ভবন নির্মানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলার ওই প্রকৌশলী, ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সভাপতি মিলে সরকারি কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই গাছ গুলো কেটে ফেলার উদ্যোগ নেই। আর সে লক্ষে গত বুধবার বিকেলে গাছ গুলোর ডালপালাসহ মাথা কেটে ফেলা হয়।

নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, গাছসহ জমিটি হাইস্কুলের, আর আমি ওই স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু আমাকে না জানিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপরোক্ত ব্যাক্তিরা যোগসাজগ করে জোর পূর্বক প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে নেয়ার পাঁয়তারা করে। বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগপত্র জমা দিয়েছি। এছাড়া এ অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট আরোও ৫ দপ্তরে জমা দিয়েছি, এখন বিষয়টি তারাই দেখভাল করবেন।

এবিষয়ে নান্দরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, গাছ কাটার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমার বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করা হবে তাই বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজন যেখানে বলবে সেখানেই ভবন হবে।

এবিষয়ে নান্দরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অসিম কুমার জানান, প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে খেলার মাঠ রয়েছে, সেখানে নতুন ভবন নির্মান করা হলে খেলাধুলার পরিবেশ নষ্ট হবে তাই স্থানীয় ইউপি চেয়ারম্যান,ওই প্রকৌশলীসহ স্থানীয়দের নিয়ে মিটিং করে হাই স্কুলের গাছ কেটে সেখানে প্রাইমারি স্কুলেন নতুন ভবন নির্মানের শিদ্ধান্ত নেয়া হয়। ওই মিটিংয়ে হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলানা তবে তার সাথে ওই ইউপি চেয়ারম্যানের কথা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, গাছ কাটার হুকুম দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টা নিতান্তই শিক্ষা অফিস এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, এখানে আমার কোন হাত নেই।

এ বিষয়ে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, দুটিই সামাজিক প্রতিষ্ঠান, মাঠের সৌন্দর্য রক্ষার্থে স্থানীয়দের সাথে আলোচনা করেই শিদ্ধান্ত নেয়া হয়েছে। বিনা অনুমতিতে বা বিনা রেজুলেশনে ও বিনা টেন্ডারে হাইস্কুলের গাছ কাটা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, যেহেতু হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তাই সকলের সাথে আলাপ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি, একটি প্রতিষ্ঠানের গাছ বা সম্পদ অন্য প্রতিষ্ঠানে দেয়ার বা হস্তান্তরের কোন সুযোগ নেই।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, এক প্রতিষ্ঠানের সম্পদ অন্য প্রতিষ্ঠান কখনোই নষ্ট করতে পারে না, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31