IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> জাতীয় >> লিড নিউজ >> করোনায় আক্রান্ত দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী

করোনায় আক্রান্ত দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই পরিচালক, চার উপ-পরিচালক, ছয় সহকারী পরিচালক এবং অন্যান্য পদের ৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন এক পরিচালকসহ তিনজন।

শনিবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তবু দুদক থেমে নেই। গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের করতে হচ্ছে। সরকারি বিধিনিষেধের নির্দেশনা অনুসরণ করে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড চলমান আছে।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজন পরিচালক হাসপাতালে ভর্তি আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। বাকিরা বাসায় চিকিৎসাধীন আছেন।

মহামারির প্রথম ঢেউয়ে দুদকের তিন মহাপরিচালকসহ ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন তিন কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31