ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে আসন্ন কঠোর লকডাউনে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। এ অবস্থায় পোশাক শিল্প কারখানা খোলা রাখা নিয়ে জরুরি মিটিং’এ বসেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
রোববার (১১ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং’এ গার্মেন্টস খাতের প্রকৃত পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। মিটিং শেষে সেখানে সংবাদ সম্মেলন করছেন তারা।
মিটিংএ সভাপতিত্ব করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
মিটিংএ আরো উপস্থিত ছিলেন- সদ্য নির্বাচিত বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও রফতানিকারক সমিতির নেতারা।


