IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ইমন মুন্সী (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজৈর উপজেলার কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন মুন্সী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে রাজৈর উপজেলা সদরে কুঠিবাড়ি গ্রামের মোফাজ্জেল হোসেনের নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ শুরু করে কয়েকজন শ্রমিক। দুপুরের দিকে ভবনের ছাদে থাকা একটি পুরানো কেমিক্যালের ড্রামের মুখ লোহার যন্ত্র দিয়ে খোলার চেষ্টা করে ইমনসহ তার সহযোগিরা। সে সময় হঠাৎ ড্রামটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন। তার সাথে থাকা অপর দুই শ্রমিক এনামুল মুন্সী (১৯) ও জহিরুল ইসলাম (২৯) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রামটি পুরনো হওয়ায় মুখ খোলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31