IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> আদমদীঘিতে সাংবাদিক ও দুই আনসার সদস্যের কান্ড

আদমদীঘিতে সাংবাদিক ও দুই আনসার সদস্যের কান্ড

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে লকডাউন উপেক্ষা করে দোকান খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে দুই আনসার সদস্য ও স্থানিয় এক সাংবাদিকের বিরুদ্ধে। রোববার দুপুর পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর আগে শনিবার সকালে উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগে জানা যায়, সারাদেশে গত ১৪ই এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষনা দিয়েছে সরকার। এরপর থেকে লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউন উপেক্ষা করে উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় দোকান খুলে রাখার খবরে উপজেলা নির্বাহী অফিসারের সিকিউরিটি গার্ড (আনসার সদস্য) রাকিবুল, হাফিজ এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু মোত্তালিব মতি ওই এলাকায় গিয়ে ব্যবসায়ীদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করে। এক পর্যায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে তাঁরা চাঁদা আদায় করেন।

জুয়েল ইলেকট্রনিক্সের স্বত্বাধীকারি ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, জেল-জরিমানার ভয় দেখিয়ে ওমর ফারুক বস্ত্র বিতান থেকে ৫শ টকা ও আতিকুল গামেন্টসের ১ হাজার টাকা আদায়কালে তিনি (আব্দুর রাজ্জাক জেমস) সেখানে আসলে অনসার সদস্য রাকিবুল ছবি তোলার অভিযোগ এনে তাকে চর থাপ্পর মেরে মোটরসাইকেলে তুলে বাজার থেকে কিছু দুরে নিয়ে যায়। সেখানে নিয়ে জেল-জরিমানার ভয়ভিতী প্রদর্শণপূর্বক এক পর্যায়ে ৩ হাজার টাকা চাঁদা নিয়ে তাকে ছেড়ে দেন।

তিনি আরো অভিযোগ করে বলেন, বিষয়টি (ইউএনও) সীমা শারমিনকে জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বালু উত্তোলন ও দোকানপাট খোলা আছে কিনা সে সর্ম্পকে তথ্য সংগ্রহের জন্য তাদের পাঠানো হয়েছিল। বিষয়টি আমি মোবাইল ফোনে শুনেছি। তবে তারা যদি কোন দোকানদারের নিকট চাঁদা আদায় করে থাকে এমন প্রমান হাতে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31