IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> মান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

মান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অবৈধ নিয়োগে ২৪ বছর ধরে চাকরি করছেন মান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ রমজান আলী সাকিদার। দফায় দফায় তদন্তে এর সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। এবিষয়ে ব্যবস্থা নিতে একাধিকবার পত্রও দিয়েছে সংশ্লিস্ট অধিদপ্তর।

কিন্তু অজ্ঞাত কারণে অধ্যক্ষ রমজান আলী সাকিদারের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি কলেজ পরিচালনা কমিটি। বন্ধ করা হয়নি অধ্যক্ষের সরকারি বেতনভাতার অংশের টাকাও।

এ অবস্থায় কলেজ পরিচালনা কমিটির গড়িমসি ও টালবাহানায় দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক বজলুর রশিদ, ট্রেড ইন্সট্রাক্টর আশরাফ আলী, শিক্ষার্থী অভিভাবক আফজাল হোসেন, নৈশপ্রহরী আব্দুল আজিজ, এমএলএসএস একরামুল হক প্রমুখ।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, অধ্যক্ষ রমজান আলী সাকিদার ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে চাকরিতে যোগদান করেন। ৯৫ সালের ১ মে তিনি ওই কলেজে এমপিওভ‚ক্ত হন।

সেখানে চাকরিরত অবস্থায় ১৯৯৮ সালে তিনি মান্দা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান খোলেন। এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ কমিটির ৯৮ সালের ৭ অক্টোবর ও ৯৯ সালের ৩০ ডিসেম্বর নিয়োগ অনুমোদন সভায় অধ্যক্ষ হিসেবে তিনি নিজেই সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। এরপর ২০০০ সালের ৩ জানুয়ারি তিনি এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এ সময় তাঁর ১০ বছরের চাকরির অভিজ্ঞতাও ছিল না।

এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ২০০৯ সালের ১ আগস্ট এবং হাইকোর্টে রিটের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর দুই দফা তদন্ত করে। এসব তদন্তে অধ্যক্ষ রমজান আলীর অবৈধ নিয়োগের বিষয়ে সত্যতা পাওয়া গেলেও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এবিষয়ে জানতে অধ্যক্ষ রমজান আলী সাকিদারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও লায়লা আঞ্জুমান বানুর মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31