IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে বছর ধরে বন্ধ কেজি স্কুল, দূর্ভোগে শিক্ষক-কর্মচারী

ধামইরহাটে বছর ধরে বন্ধ কেজি স্কুল, দূর্ভোগে শিক্ষক-কর্মচারী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : এক বছরের অধিক সময় কেজি স্কুল গুলো বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছে শিক্ষক কর্মচারীগণ। কেউ পেশা বদলেছেন অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

ধামইরহাট উপজেলার কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন জানান, সরকারি ঘোষণা মোতাবেক ২০২০ সালের ১৭ ই মার্চ থেকে সমস্ত স্কুল বন্ধ। সরকারী বিধি মোতাবেক নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্কুলগুলোতে শিক্ষক-কর্মচারীরা শিক্ষার্থীদের নিকট থেকে বেতন, সেশন ফি, ভর্তি ফি, ইত্যাদি থেকে অর্জিত নামমাত্র বেতনে শিক্ষিত বেকার যুবক যুবতীরা শিক্ষকতা করে থাকেন। বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কোচিং-প্রাইভেট পড়া ইত্যাদির মাধ্যমে বেতন পুষিয়ে নিতেন তারা। কিন্তু অভিশপ্ত করোনাভাইরাস এর কারণে গত বছরের ১৭ ই মার্চ থেকে বন্ধ হওয়া সারাদেশের ন্যায় ধামইরহাট উপজেলার ২৫ টি কেজি স্কুলের ২২৫ জন শিক্ষক-কর্মচারীর বড় সংকটে দিন কাটছে। পেশা বদলিয়ে কেউ কৃষি কাজে আত্মনিয়োাগ করেছেন কেউ স্থানীয় ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে পার্ট টাইম কাজ করছেন, আবার কেউ পিতা-মাতার সংসারের বোঝা হয়ে রাতদিন গালমন্দ হজম করছেন। বিদ্যালয়ে পরিচালকগণ ঘর ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।

ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আব্দুল বারিক বলেন, কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের দিন যাচ্ছে অত্যন্ত অর্থকষ্টে।

নওগাঁ জেলা কিন্ডারগার্টেন স্কুল সমিতির সভাপতি আল মুবিন রানা বলেন, নওগাঁ জেলায় তিন শতাধিক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ থাকায় শিক্ষক কর্মচারীরা অত্যন্ত দুঃখ কষ্টে দিনযাপন করছেন। অর্থ কষ্ট দ‚র করতেই কেউবা গার্মেন্টসে চাকরি করছে, কেউবা কৃষি কাজে জড়িয়ে পড়েছে।

সরকারি প্রণোদনা পাওয়ার প্রত্যাশায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরকারি সামন্য প্রণোদনা দেয়ার চেয়ে আমাদের বিদ্যালয় খুলে দিলেই বেশি উপকার।”

ধামইরহাট উপজেলা নির্বাহি অফিসার গণপতি রায় অর্থকষ্টে থাকা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সমবেদনা জানিয়ে বলেন, আন্তরিক সাদিচ্ছা থাকলেও সরকারি কোন সহযোগিতা না পাওয়ায় তাদের জন্য কোন কিছু করা সম্ভব হয়নি। সরকারি অনুদান আসলেই দ্রুত বাস্তবায়ন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31