IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> ক্যান্ডিতে পৌঁছে অনুশীলনে বাংলাদেশ

ক্যান্ডিতে পৌঁছে অনুশীলনে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে সোমবারই ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে দুইদলের মধ্যকার প্রথম টেস্টটি।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৯ এপ্রিল, একই মাঠ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে করোনার প্রার্দুভাবের কারণে দু-দু’বার বাংলাদেশ-শ্রীলংকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি পরিত্যক্ত হয়ে যায়। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভুক্ত।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি বার্তার মাধ্যমে টাইগারদের ক্যান্ডিতে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ।

গত ১২ এপ্রিল শ্রীলংকায় পৌঁছানোর পর নিগোম্বোতে বাধ্যতামূলক তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিলো বাংণাদেশ। রুম কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে টাইগাররা। সেখানে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন ব্যাটসম্যানরা।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ক্যান্ডিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এদিনই প্রথম টেস্টের দল ঘোষণা করার কথা রয়েছে টিম ম্যানেজমেণ্টের।

টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল: মোমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসাইন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31