IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সপ্তাহ খানেক খালেদা জিয়া ক্লোজ মনিটরিংয়ে থাকবে, চিকিৎসকরা

সপ্তাহ খানেক খালেদা জিয়া ক্লোজ মনিটরিংয়ে থাকবে, চিকিৎসকরা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরো এক সপ্তাহ ক্লোজ মনিটরিংয়ে রাখবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

মঙ্গলবার রাত পৌনে দশটায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন দুইজন তার বাসায় প্রবেশ করেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে সোয়া এগারটার দিকে সাংবাদিকদের সাথে কথা বলেন জাহিদ হোসেন।

তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্তের ১৩ দিন। আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছে। আমাদের মেডিকেল টিমের চিফ সিদ্দিকী বলেছিলেন, ‘গতকাল এবং আজকে দিনটা অত্যন্ত ক্রুশিয়াল।’

অর্থাৎ আগামীকাল দুপুর পর্যন্ত আমাদের ক্রুশিয়াল টাইম। এই অবস্থায় তার আজকে পর্যন্ত জ্বর স্বাভাবিক মাত্রায় আছে। স্বাভাবিক টেম্পারেচার যেটি মানুষের থাকা উচিত সেটি আছে।

তার শ্বাস-প্রশ্বাস আলহামদুলিল্লাহ। অক্সিজেন সেচুরেশন খুবই ভালো আছে এবং খাবার রুচি ভালো আছে। কখনোই তার কাশি কিংবা গলা ব্যথা এ রকম কোনো উপসর্গ ছিল না। সেটি এখনও নেই।

জাহিদ বলেন, তিনি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ভালো বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ অবস্থায় তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসাই চলবে। ১৪তম দিন পার হওয়ার পর পরবরর্তীতে মেডিকেল বোর্ডের আবারো কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলো করানোর পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর রাখছেন। সেই সাথে তার সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান ম্যাডামের চিকিৎসার ব্যাপারে সমন্বয় করছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31