IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> খেলা >> তামিমের অর্ধশতকে ১০০ ছাড়াল বাংলাদেশ

তামিমের অর্ধশতকে ১০০ ছাড়াল বাংলাদেশ

Bangladesh’s Tamim Iqbal reacts after his dismissal during the first Test cricket match between Bangladesh and England at Zahur Ahmed Chowdhury Cricket Stadium in Chittagong on October 21, 2016. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

ধূমকেতু নিউজ ডেস্ক : দারুণ খেলছেন ওপেনার তামিম ইকবাল। তার অসাধারণ নৈপূন্যে শুরুর ধকল কাটিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম। আর বাংলাদেশ ১০০ রানের গণ্ডি ছাড়িয়ে গেছে।

তামিমকে দারুন সঙ্গ দিচ্ছে ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। তামিম পঞ্চাশ করেই ক্ষান্ত হননি। তার উইলো থেকে এসেছে অনবদ্য ৭২ রানের ইনিংস। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন এই মারকুটে ব্যাটসম্যান।

৭২ করতে ৮৪ বল খরচা করেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ১৩ টি চারে তার ইনিংস সাজানো।

আর ওয়ানডাউনে নামা শান্ত ব্যাট করছেন ৪৬ রানে। খেলেছেন ৯৬ বল। ৬ বাউন্ডারিতে তার এই ইনিংস সাজানো।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে এক উইকেট হারিয়ে ১২০ রানে ব্যাট করছে। ৩১ ওভারের খেলা শেষ।

এর আগে সাজঘরে ফিরেন সাইফ হাসান। দলীয় ৮ রানে বিদায় নিলেও ৬ বল মোকাবিলা করে রানের খাতা খুলতে পারেননি এ ওপেনার। বিশ্ব ফার্নান্ডোর বলে এলবিডব্লিউ’র শিকার হয়েছেন তিনি।

তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম পয়েন্টের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন চৌধুরী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্ডো, পাথুম নিসানকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্ডো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31