IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> টপ নিউজ >> দোকান-শপিংমল খোলার সিদ্ধান্ত আসছে

দোকান-শপিংমল খোলার সিদ্ধান্ত আসছে

ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান লকডাউনের কারণে অনেক ব্যবসায়ী তাদের মূলধন হারিয়েছে। গতবারের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি কেউ। এবারের বৈশাখেও একটা বড় ক্ষতি হয়েছে। এখন ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি করছেন।

এসব বিবেচনায় প্রধানমন্ত্রী আগামী সোমবার দোকান ও বিপণিবিতান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন দোকান মালিক সমিতির নেতারা।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সরকারের উপর মহলে কথা হয়েছে। রোববার প্রজ্ঞাপন দিলে পরদিন সোমবার থেকে আমরা দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খুলে দেবো।

হেলাল উদ্দিন বলেন, আমাদের সব ব্যবসায়ীদের মূলধন এখন নষ্ট হওয়ার পথে। প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তার কাছে আবেদন জানিয়েছি। প্রধানমন্ত্রী কখনোই আমাদের হতাশ করেনি, কখনো উনার কাছে আবেদন করে খালি হাতে ফেরত আসিনি।

দোকান ও শপিং মল খুলে দেয়া হলে ব্যবসায়ীরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবে বলে মনে করছেন হেলাল উদ্দিন।

সূত্রে মতে, শর্তসাপেক্ষে মার্কেটের দোকান খোলা রাখার নির্দেশনা দেয়া হতে পারে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক বলেন, লকডাউন শিথিল ও শপিং মল-দোকান খোলার চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে এসব নিয়ে আলোচনা হয়েছে। সরকার বিবেচনা করবে।

মার্কেটগুলোর ব্যবসায়ীরা বলছেন, সঙ্কটের মধ্যে আমাদের দিন যাচ্ছে। এ মুহূর্তে সরকার দোকার খোলার ঘোষণা না দিলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। সরকারের বিধি-নিষেধ মেনেই আমরা ব্যবসা-প্রতিষ্ঠান চালু করবো।

এর আগে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে সারাদেশে বিক্ষোভ করেছিলেন ব্যবসায়ীরা। রাজধানীর গুলিস্তানে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া করোনা পরিস্থিতিতে বিধি-নিষেধের মেয়াদ না বাড়ানোর দাবিও জানিয়েছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। তখন সরকারের তরফ দোকান-শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31