IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> খালেদা জিয়ার অবস্থার উন্নতি

খালেদা জিয়ার অবস্থার উন্নতি

khaleda

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার করোনা সংক্রান্ত উপসর্গগুলো নেই জানিয়ে জাহিদ হোসেন বলেন, উনার অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। উনার অবস্থা শুধু স্থিতিশীল নয়, বরং স্থিতিশীল থেকে প্রতিদিনই অল্প অল্প করে উন্নতি লাভ করছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর আজ ১৪তম দিন শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, তার অক্সিজেন সেচুরেশন স্বাভাবিক সময়ের মতোই ৯৮, ৯৯ সব সময়ে পাওয়া গেছে। তার খাবারের রুচিও আগের মতো আছে। তিন দিন ধরে তার তাপমাত্রা স্বাভাবিক আছে। তার কোন কফ-কাশি নেই। করোনা সংক্রমনের পর স্বাভাবিকভাবে দুর্বলতা দীর্ঘ সময় থাকে। তারপরও খালেদা জিয়ার সেই দুর্বলতা আগের থেকে কমছে। আজকে তার দুর্বলতা অনেক কম। খালেদা জিয়া নিজেও বলেছেন, গত মঙ্গলবারের থেকে আজ একটু ভালো লাগছে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া করোনা থেকে ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন। অনেকটা উন্নতি হয়েছে তার। এখন তার অবস্থা শুধু স্থিতিশীলই নয়, অল্প অল্প করে উন্নতি করছেন। আগামী কয়েকদিনের মধ্যে তার ব্লাড টেস্ট করানো হবে। আর আগামী সপ্তাহে করোনা টেস্টও করা হবে।

খালেদা জিয়ার বাসায় করোনায় আক্রান্ত ৮ জন স্টাফের শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, উনার (খালেদা জিয়া) চেয়ে তারা ভালো আছেন।

ডা. জাহিদ হোসেনের সঙ্গে ছিলেন ডা. মোহাম্মদ আল মামুন।

নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক একটি টিম চিকিৎসা শুরু করেছে।

বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানে ফিরোজার বাসায় তার গৃহকর্মীসহ আরো ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গেছেন এবং বাকিরা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন।

৭৫ বছল বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায়, শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31