IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Home >> জাতীয় >> দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়ার

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

রোববার রাত ১২ টা ৫০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজা’য় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

এফ এম সিদ্দিকী বলেন, আজকে উনার (খালেদা জিয়া) করোনা টেস্ট করেছি। লো টাইটারে পজিটিভি এসেছে। তবে আমরা আশা করছি, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সম্পূর্ণভাবে উনার করোনা নেগেটিভ হয়ে যাবে।

‘এই বাসায় যারা ছিলো, আমরা সবারই পরীক্ষা করেছি। সব মিলে ১৪ জন। আর ১৪ জনের মধ্যে ম্যাডামসহ ৪ জন পজিটিভ আছেন। বাকিরা নেগেটিভ। তবে সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করোনা টেস্ট এটা কততম ছিলো- জানতে চাইলে তিনি বলেন, এটা দ্বিতীয় টেস্ট ছিলো। আর ৪ থেকে ৫ দিনের মধ্যে আমার আবার টেস্ট করাবো।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. সিদ্দিকী বলেন, আজকে শারীরিক অবস্থা দেখেছি, তিনি ভালো আছেন।

এফ এম সিদ্দিকী বলেন, আজকে নতুন করে রিপোর্ট করা হয়েছে। সবগুলো রিপোর্ট দেখেছি। উনার বডির ফিজিক্যাল কন্ডিশন দেখেছি। ফিজিক্যালি ম্যাডাম আগের চেয়ে বেশ ভালোই আছেন। আর উনার অবস্থা স্থিতিশীল।

তিনি বলেন, আপনারাও জানেন, করোনা আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার আজ ১৮ দিন চলছে। দ্বিতীয় সপ্তাহে যে করোনার জটিলতা, তা উনার হয়নি। আর করোনা সংক্রান্ত যেগুলো বিপদ হওয়ার কথা ছিলো, তা থেকেও ম্যাডাম এখন আশঙ্কামুক্ত।

ডা. সিদ্দিকী জানান, করোনা সংক্রান্ত যেগুলো টেস্ট আমরা করেছি, এর বাইরে উনার অন্য কিছু টেস্ট করানো দরকার। সেটা আমরা আশা করছি যে, আগামী কয়েক দিনে আমরা সেগুলো পরীক্ষা করবো।

এসময় ডা. সিদ্দিকীর সঙ্গে ছিলেন ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. শাকুর খান ও ডা. মোহাম্মদ আল মামুন।

নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজা’য় মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক একটি টিম চিকিৎসা শুরু করেছে।

বিএনপি চেয়ারপার্সন ছাড়াও গুলশানে ‘ফিরোজা’র বাসায় তার গৃহকর্মীসহ আরো ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গেছেন এবং বাকীরা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দন্ডিত। দন্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়, শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31