IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আসামিকে ফুল দিয়ে বরণ

আসামিকে ফুল দিয়ে বরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি থানায় আত্মসমর্পণ করার পর তাকে হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রোববার বিকেলে থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক (৩৮)।

রাজ্জাক ঝিনাইগাতী সদর ইউনিয়নের বনকালি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

জানা যায়, আব্দুর রাজ্জাক ২০১৪ সালের শেরপুরের ঝিনাইগাতী থানার একটি মাদক মামলার আসামি ছিলেন। মামলার পর থেকেই পালিয়ে জীবনযাপন করছিলেন তিনি। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরে আদালত তাকে ৬ মাসের সাজা দেন এবং আব্দুর রাজ্জাক পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কিছুদিন আগে ঝিনাইগাতী থানায় সেই গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছিল থানার পুলিশ। একই সঙ্গে পরিবারের মাধ্যমে তার মোবাইল নম্বর সংগ্রহ করে ওই আসামির সঙ্গে যোগাযোগ শুরু করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান।

এক পর্যায়ে ওই আসামিকে বুঝিয়ে পালিয়ে না থেকে আত্মসমর্পণের পরামর্শ দেন এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার বিকালে স্বেচ্ছায় থানায় এসে ধরা দেন রাজ্জাক। ওই সময় তাকে হাতকড়ার বদলে ফুল দিয়ে বরণ করে নেন ওসি। পরে হাতকড়া ছাড়াই বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামি আব্দুর রাজ্জাক বলেন, মামলার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে জীবনযাপন করছিলাম। আমার অনুপস্থিতিতে আদালত আমাকে ৬ মাসের সাজা দেয়। পরে ওসি সাহেবের পরামর্শে থানায় উপস্থিত হয়ে স্বেচ্ছায় ধরা দেই।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর তার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে পালিয়ে না থেকে আত্মসমর্পণের পরামর্শ দিলে থানায় এসে ধরা দেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31