IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঢাকায় চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই

ঢাকায় চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গই একদিনের সফরে আজ ঢাকায় এসেছেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তার এই সফর বলে ঢাকার কর্মকর্তারা বলছেন।

সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কোভিড-১৯ মোকাবেলায় টিকা সহযোগিতা নিয়ে আলোচনার মধ্যে চীনের এ প্রভাবশালী নেতার ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এসব আলোচনায় টিকা নিয়ে সহযোগিতার বিষয়টি উঠে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা। বাংলাদেশ ও চীনের মধ্যে জোরালো সামরিক সহযোগিতা রয়েছে। ফলে আলোচনায় সামরিক সহযোগিতা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রী সফরকালে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। শিখা অর্নিবাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি ভিয়েতনাম সফর শেষে ঢাকায় আসবেন। ঢাকা থেকে কলম্বো হয়ে বেইজিং যাবেন তিনি।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল আলোচনা করবেন। কোভিড মোকাবেলা এবং কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে এ বিষয়ে আলোচনা করবেন। এতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষে যোগ দেবেন। এছাড়াও, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন।

চীনের এই উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ‘ইমার্জেন্সি মেডিকেল সাপ্লাই ডিপো’ গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে। এর অধীনে টিকা, ক্যানুলা এবং আইসিইউ বেডসহ আরও কি কি সহযোগিতা দেবে চীন তা জানা যাবে।

এছাড়াও, বৈঠকে কোভিডপরবর্তী পুনরুদ্ধারে দারিদ্র্য বিমোচনে চীনের অভিজ্ঞতা বিনিময়, চায়না সাউথ এশিয়া সেন্টার গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ই-কমার্স চালুর বিষয়ে আলোচনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31