ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে পার্কিং করে রাখা অন্তত পাঁচটি বাস ও কিছু দোকান পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।’
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news