IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তালাক দেয়া স্ত্রীর খাবার খেয়ে অসুস্থ্য স্বামীর মৃত্যু

তালাক দেয়া স্ত্রীর খাবার খেয়ে অসুস্থ্য স্বামীর মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় এক কৃষকের মৃত্যু নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে। স্ত্রীর সাথে বিবাদ মিটাতে ওই কৃষক ক’দিন আগে থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ সেটি সমঝোতা করে দেয়। সেই সূত্র ধরে মৃত্যুর কারন হিসেবে পুলিশের দিকে তীর ছুঁড়ছেন অনেকে। অন্যদিকে নিহতের প্রতিবেশী ও গ্রামবাসীরা বলছেন- তালাক দেয়া স্ত্রীর খাবার খেয়ে দামিদুর অসুস্থ্য হয়ে পরেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, পত্নীতলা উপজেলার কাটাবারি গ্রামের কৃষক হামিদুর গেল ২৭ এপ্রিল অসুস্থ্য হয়ে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান হামিদুর। হামিদুরের মৃত্যুর পর এনিয়ে সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে বিভিন্ন জন স্ট্যাটাসদেন।

হামিদুরের প্রতিবেশীরা জানান, ২৭ এপ্রিল হামিদুর ও তার তালাক দেয়া স্ত্রী ফাহিমা বিবি ছাড়া বাড়িতে আর কেউ ছিলো না। দুপুরে হঠাৎ হামিদুর চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন মাটিতে গড়াগড়ি করছে হামিদুর। এসময় সে (হামিদুর) বলছিলো ‘আমাকে কি খাওয়াইলো? আমার বুকটা ঝলে যাচ্ছে’। এসময় হামিদুরের মুখ দিয়ে লালা পড়ছিলো, জানান গ্রামবাসী।

দ্রুত শারীরীক অবস্থার অবনতি দেখে উপস্থিত গ্রামবাসী সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীদের ধারনা তালাক দেয়া স্ত্রী উদ্দেশ্য মূলক ভাবে কৃষক হামিদুরকে বিষাক্ত কিছু খায়ানোর কারনেই সে অসুস্থ্য হয়ে পড়েছিলো।

এদিকে মৃত্যুর পর দিন হামিদুরের কয়েক জন আত্নীয় অভিযোগ করে বলেন- স্বামী-স্ত্রীর বিবাদ মিটাতে গিয়ে সমঝোতার সময় পুলিশ হামিদুরকে চর-থাপ্পর দেয়। এতে দু’দিন পর অসুস্থ্য হয়ে সে মারা যায়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, হামিদুর ও তার স্ত্রী ফাহিমার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ ও মারপিটের ঘটনা ঘটতো। স্ত্রীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে হামিদুর গেল ১৫ এপ্রিল থানায় একটি অভিযোগ করেন। এনিয়ে দুই পক্ষকে ডেকে পরামর্শ দিলো তাদের মধ্যে সমঝোতা হয়।

কয়েকদিন পর তার স্ত্রী আবার হামিদুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দিতে থানায় আসে । এর পর আবারো তাদেরকে সমঝোতার জন্য পরামর্শ দিয়ে বাড়িতে পাঠানো হয়। কাউকে কোন মারপিট বা চর থাপ্পর দেয়ার ঘটনা ঘটেনি।

ওসি আরো জানান, ২৮ এপ্রিল তারিখে শোনা যাচ্ছে হামিদুর অসুস্থ্য হয়ে মারা গেছেন। পরে এনিয়ে মৃতের কয়েক জন আত্নীয় অস্বাভাবিক মৃত্যু দাবি করায় ২৮ এপ্রিল মৃতদেহের সুরতহাল ও ময়না তদন্ত করা হয়। বিকেলে তাঁর স্বজনরা দাফন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31