ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সকালে সিআইডির একটি টিম ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হবে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news