IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘দিন যতই কঠিন হচ্ছে বিএনপি ততই ঐক্যবদ্ধ হচ্ছে’

‘দিন যতই কঠিন হচ্ছে বিএনপি ততই ঐক্যবদ্ধ হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : দিন যতই কঠিন হচ্ছে বিএনপি ততই ঐক্যবদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘করোনাকালীন দিন যতই কঠিন হচ্ছে বিএনপি ততই ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের দল হিসেবে জনতার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সরকার এখনো তাদের ফ্যাসিবাদি মনমানসিকতা থেকে বের হতে পারেনি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের এই দুর্যোগে নিম্ন আয়ের মানুষ খুব কষ্টের মধ্যে দিন পার করছে। তাদের এই কষ্টের মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করলেও সবসময় দেশের মানুষের খোঁজ-খবর রাখছেন। তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে নিজের পরিবারের সদস্য মনে করেন। আজকে যারা সরকার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে। বিএনপি নেতাকর্মীরা এই রমজান মাসেও শান্তিতে থাকতে পারছে না। এসব বন্ধ করতে হবে। আমি অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, দক্ষিণ জেলার সদস্য সচিব মোস্তাক আহমদ খান, মহানগরের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান ও সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31