IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> রাজশাহীসহ বিভিন্ন জেলায় হতে পারে কালবৈশাখী

রাজশাহীসহ বিভিন্ন জেলায় হতে পারে কালবৈশাখী

ধূমকেতু নিউজ ডেস্ক : আজও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়। দমকা হাওয়া আর মুষলধারের বৃষ্টি হলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় ঝড় হলেও গত দু’দিনের তুলনায় কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, গত দু’দিনের মতো না হলেও আজকে ঢাকার বিভিন্ন এলাকাসহ, আশেপাশের অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। শুধু ঢাকা বিভাগ নয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর কারণে তাপমাত্রা অনেকটা কমে এসেছে। এর জের ছিল বেলা ১১টা নাগাদ। তখন পর্যন্ত আকাশ ছিল মেঘলা। এরপর আবার কিছুটা তাপমাত্রা বেড়েছে, আকাশ মেঘলা। থাকায় কিছুটা গুমোট গরম অনুভূত হচ্ছে কোথাও কোথাও। তবে বিকালের পর গত দু’দিনের মতো কমে আসবে তাপমাত্রা। আর চলতি মাস জুড়েই থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা বিভাগসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে, আবার কিছু এলাকায় এখন হচ্ছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে আগের দুদিনের তুলনায় তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেতুলিয়ায় ৪০ মিলিমিটার। এছাড়া ময়মনসিংহে ২৬, সৈয়দপুর ও নেত্রকোনায় ২৫, রংপুর ও টাঙ্গাইলে ২৪, ডিমলায় ২২, রাজারহাটে ২০, ঈশ্বরদিতে ১৮, চট্টগ্রামে ১৭, খেপুপাড়া ও রাজশাহীতে ১৩, বদলগাছিতে ১১, বগুড়া ও ফরিদপুরে ১০, যশোরে ৯, চুয়াডাঙ্গায় ৭, দিনাজপুর ও তাড়াশে ৬, নিকলিতে ৪, সিলেটে ২, ঢাকা, মাদারীপুর, টেকনাফ, শ্রীমঙ্গল ও কুমারখালীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে, পটুয়াখালী, সাতক্ষীরাতে সামান্য বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কমেনি। প্রায় আগের মতোই আছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়া ও যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪.৫, ময়মনসিংহে ৩২.৩, চট্টগ্রামে ৩২.৮, সিলেটে ৩০.৭, রাজশাহীতে ৩৬.২, রংপুরে ৩১, খুলনায় ৩৫.২ এবং বরিশালে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31