IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> চলতি মাসে প্রাথমিকের ২৭ জনের মৃত্যু

চলতি মাসে প্রাথমিকের ২৭ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিক স্কুলের ১ হাজার ১৫৭ জন শিক্ষক-কর্মচারী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ জন। সুস্থ হয়েছেন ৯৮৫ জন। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪৪৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬১ জন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মার্চ থেকে এপ্রিল মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫ জন এবং প্রাথমিক পর্যায়ে ২ জনের বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ জন, বাকিরা প্রাথমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী।

শিক্ষক-কর্মকর্তারা বলছেন, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও এত সংখ্যক শিক্ষক-কর্মচারী আক্রান্ত হওয়ার চিত্র উদ্বেগজনক। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯টি আঞ্চলিক অফিস রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে ৪৯৮ জন। মারা গেছেন ১৮ জন। কুমিল্লায় আক্রান্ত ১০৯ জন, মৃত্যু ৫ জনের, বরিশালে আক্রান্ত ২০১, মৃত্যু ৩, ময়মনসিংহে আক্রান্ত ৭৫, মৃত্যু ৩, চট্টগ্রামে আক্রান্ত ৮৫, মৃত্যু ৫, রাজশাহীতে আক্রান্ত ৬৬, মৃত্যু ৭, সিলেটে আক্রান্ত ১০৪, মৃত্যু ১, রংপুরে আক্রান্ত ১৩৭, মৃত্যু ৭ এবং খুলনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৮ জন এবং মারা গেছেন ১২ জন।

করোনায় মৃত্যুবরণকারীর মধ্যে পাঁচজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাও রয়েছেন। ওই কর্মকর্তারা হলেন- মাদারীপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম, রাজধানীর সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের সামাদী।

বাকি দুজন হলেন- কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ আলম এবং ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক অজিত কুমার সরকার।

প্রাথমিকে মৃতদের মধ্যে শিক্ষক ২৩, কর্মকর্তা ৩, কর্মচারী একজন রয়েছেন। আর আক্রান্তের মধ্যে শিক্ষক ৯১৫, কর্মকর্তা ১৪৯, কর্মচারী ৬৮ ও ২৫ জন শিক্ষার্থী রয়েছেন।

জানা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭, খুলনায় ৮, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ২ জন রয়েছেন। তবে এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে প্রাথমিকের কোনো শিক্ষক-কর্মচারী করোনায় মারা যাননি।

উল্লেখ্য, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের করোনা আক্রান্ত হওয়ার তথ্য সংগ্রহ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং। আর প্রাথমিক স্তরের তথ্য সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখান থেকেই আক্রান্ত ও মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31