ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ। শুক্রবার (৭ মে) ঘটনাটির সত্যতা সহ সামগ্রিক দিক তুলে ধরেন রাজশাহী মহানগর ছাত্রলীগ।
রাজশাহী মহানগর ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ধূমকেতু নিউজকে বলেন, বৃহস্পতিবারের ঘটনাটি ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি ষড়যন্ত্র মাত্র।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি টাকার বিনিময়ে বিভিন্ন মানুষকে চাকুরি প্রদান করেন এবং তার চাকুরির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে তিনি ১৪১জনকে নিয়োগ দেন এবং সব নিয়োগ ছাত্রলীগ এর নেতাকর্মীকে দেন বলে একটি মিথ্য গুজব ছড়িয়ে দেন। সেই খবরের ভিত্তিতে রাজশাহী মহানগর ছাত্রলীগ জানতে পারলে তারা খোজ নিয়ে দেখেন নিয়োগ দেয়া মানুষের মধ্যে প্রায় শতাধিকই বাইরের মানুষ হতে গোনা প্রায় ৫ থেকে ৬ জন ছাত্রলীগের নিবেদিত ও নির্যাতিত কর্মী। এর সত্যতা পেলে রাজশাহী মহানগর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে যান এসময় ভিসির সাথে কথা বলতে চাই নবনির্বাচিত রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তখনই অতর্কিতভাবে মহানগর ছাত্রলীগের উপর চড়াও হয় ভিসির নিয়োগ প্রাপ্ত বহিরাগতরা। বাক বিতন্ডা ঠেকাতে মহানগর ছাত্রলীগ চেষ্টা চালায় এবং এক পর্যয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষ এই শিরোনামের নিউজের তীব্রনিন্দা জানান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুন মুবিন সবুজ।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনো একে অপরের সাথে সংহাতে জড়ায় না এবং বৃহস্পতিবারও রাবি ছাত্রলীগের সাথে তাদের কোন সংর্ঘষ হয়নি, রাবির ভিসির নিয়োগ প্রাপ্ত লোকজন এমন কাজ গুলো করে এবং মিথ্য খবর ছড়িয়ে দেয় যে ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষ।


