IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী

আজ এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা ‌ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৮ মে তিনি মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে তার জন্মস্থান রংপুরে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

রংপুর ও পীরগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকালে পৈতৃক নিবাস ফতেহপুর গ্রামে ড. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করাসহ সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত করা হবে। বিকেলে ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন ও জেলা ছাত্রলীগ অসহায় দুস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবে।

ড. ওয়াজেদ স্মৃতি পরিষদ, রংপুর জেলা, মহানগর ও পীরগঞ্জ থানা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন সীমিত পরিসরে এসব কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৪২ সালের রংপুরের পীরগঞ্জের লালদিঘীর ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৯ মে প্রয়াত হন। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৬১-৬২ শিক্ষাবর্ষের জন্য হল ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। আণবিক শক্তি বিজ্ঞানী সংঘ, পদার্থবিজ্ঞান সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ এবং জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31