IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘স্বাস্থ্য বিধি না মানায় রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ’

‘স্বাস্থ্য বিধি না মানায় রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্য বিধি যথাযথভাবে না মানায় উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার বিকালে ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা এলাকায় দোকানপাট ও শপিংমলসমূহে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় মোঃ আতিকুল ইসলাম বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের প্রবেশ এবং বাহির পথে দৃশ্যমান কোন ধরণের স্বাস্থ্য সতর্কবার্তা পরিলক্ষিত হয়নি, লোকজনের তাপমাত্রা পরিমাপের কোন ব্যবস্থা নেই, সতর্কতামূলক কোন বার্তা প্রচার করা হয় না এবং হাত ধোয়ার‌ও কোন ব্যবস্থা রাখা হয়নি। তিনি বলেন, যেকোন মার্কেটের সামনেই “নো মাস্ক, নো সার্ভিস” কথাগুলো স্পষ্টভাবে লিখে রাখতে হবে অথবা এসংক্রান্ত ব্যানার দৃশ্যমান থাকতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দিয়ে প্রচলিত আইন লংঘন করেছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে কোনো ছাড় নয়। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেয়াসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রচলিত আইন মেনে সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার নিশ্চয়তা দিতে পারলে এটি খুলে দেয়ার চিন্তাভাবনা করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নিজের পরিবারসহ দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31