IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠানিকভাবে আম পাড়া উৎসবের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠানিকভাবে আম পাড়া উৎসবের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আমপাড়া উৎসবেরর উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইভ ম্যাংগো মিউজিয়াম (রাজার বাগান) আমবাগানে রানীসমৃদ্ধি ও বৃন্দাবন জাতের আম পেড়ে আম পাড়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দ্বয় বলেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী । চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার উদ্বোধন হওয়া মানেই মানুষ বুঝবে সারাদেশে আম বাজারে এসে গেছে। বর্তমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম ভোক্তার কাছে পৌছে দিতে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও বাজারজাত করছেন সংশ্লিষ্টরা। আর এতে সব ধরনের সহায়তা করবে প্রশাসন। আম পাড়া বাজারজাত ও পরিবহনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না। আম সরবরাহের ক্ষেত্রে কোন সমস্যা হলে জেলা প্রশাসন সবসময় বাজার তদারকি করবে। এ জেলা আমের যে সুনাম রয়েছে তা আপনাদের ধরে রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সহধর্মীনি নাহিদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াাকত আলী শেখ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, আম ব্যবসায়ী, ইজারাদার ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মাইনুল ইসলাম, আমচাষী ইসমাঈল হোসেন খান শামীম, কানসাট আম আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু প্রমুখ।

এদিকে, শনিবার জেলার অন্যতম বৃহৎ আমবাজার গোমস্তাপুরের রহনপুর আম বাজারের উদ্ধোধন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31