ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বাস্থ্য সুরক্ষাবিধি অনুসরণ পূর্বক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ-এর ১৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আয়েন উদ্দিন, সহ-সভাপতি মন্ডলীবৃন্দ আমানুল হাসান দুদু, অধ্যক্ষ এস.এম একরামুল হক এবং আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদকবৃন্দ এ.কে.এম আসাদুজ্জামান এবং এ্যাড. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ নকিবুল ইসলাম নবাব, অধ্যক্ষ আ.ন.ম মনিরুল ইসলাম তাজুল, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও জেলা আওয়ামী লীগ সদস্য মর্জিনা পারভীন এবং রোকসানা মেহবুব চপলাসহ সহযোগী-ভাতৃপ্রতীম এবং মৎস্যজীবী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


