ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ০১ টি বিদেশী রিভালবার ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী সাইফুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার রাত পৌনে ৯ টার দিকে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন একদন্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল পাবনা জেলার আটঘরিয়া থানাধীন একদন্ত বারইপাড়া এলাকার মৃত সাদেক আলী প্রামানিকের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন একদন্ত বাজার অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ০১ টি অবৈধ অস্ত্র বিদেশী রিভালবার ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আটঘরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।


