IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধামইরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধন করা হয়েছে। ২৪ মে বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন ধামইরহাটের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রনায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গণপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, জেসমিন সুলতানা বাশার (কানন), উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ প্রমুখ।

উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি ইউনিয়ন দল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ধামইরহাট ইউনিয়ন ও খেলনা ইউনিয়ন দল অংশ গ্রহণ করে ৩-১ গোলে খেলনা ইউনিয়ন ধামইরহাট ইউনিয়নকে পরাজিত হরে খেলনা সেমি ফাইনাল নিশ্চিত করে। খেলাটির ধারা বিবরণ দেন বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার জনপ্রিয় ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান। তিনি ডজন খানেক ভাষায় ধারা বিবরণী দিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31