ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রী অপহরণের ১ সপ্তাহের মাথায় পুলিশি তৎপরতায় অপহৃত স্কুল ছাত্রী (১৩) কে উদ্ধার ও অপহরণকারী মোমিনুরকে গ্রেপ্তার করেছে থানা পুলশ।
ধামইরহাট থানা স‚ত্র জানায়, অপহৃতের পিতা ভগবানপুর গ্রামের রফিকুল ইসলাম বাদি হয়ে ধামইরহাট থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ধামইরহাট থানার চৌকশ অফিসার ইনচার্জ (ওসি) আবদুুল মমিনের নেতৃত্বে এস.আই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের সালমা বেগমের বাড়ী থেকে অপহৃতকে উদ্ধার করেন এবং অপহরণকারী মোমিনুরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ২৪ মে সোমবার উভয়কে কোর্ট হাজতে প্রেরণ করে থানা পুলিশ।


