IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭দিনের লকডাউন মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। লকডাউনের কারণে সকাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আভ্যন্তরিন রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

লকডাউনের কারণে জেলা থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। পন্যবাহি ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির করনে রাস্তায় সাধারণ মানুষের চলাচল তেমন চোখে পড়ার মত নয়।

এদিকে, লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরী কোন কারন ছাড়া চলাচলকারিদের থামিয়ে জিজ্ঞাসাদ করার পর ফিরিয়ে দেয়া হচ্ছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোশনা করেছে জেলা প্রশাসন।

অপরদিকে, জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। হার ৪৫ শতায়শ। আর এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্য হলো, ১হাজার ৩৯৩জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১হাজার ৩০জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন। আর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্য ২৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31