IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের একটা উদাহরণ: ভলকান বজকি

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের একটা উদাহরণ: ভলকান বজকি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সভাপতি (ইউএনজিএ) ভলকান বজকির বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নত দেশ হয়ে একটি উদাহরণ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।

‘বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে গ্রাজুয়েশনের একটি দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষ খুব সাহসী এবং তারা এটা এগিয়ে নেবে,’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভলকান বজকিরকে উদ্ধৃত করে সাংবাদিকদের বিফ্রিং একথা বলেন।

ইহসানুল করিম বলেন, উভয়ে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা এবং কোভিড-১৯সহ নানা বিষয়ে কথা বলেন। ভলকান বজকির আজ সকালে এক সংক্ষিপ্ত সফরে ঢাকা এসে পৌঁছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও ভূয়শী প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ একজন নারী প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হচ্ছে।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা অনুপ্রাণিত কেননা তিনিই প্রথম সংসদে ১০ শতাংশ নারী কোটা বরাদ্দ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সমাজের সর্বক্ষেত্র বিশেষ করে রাজনীতি এবং প্রশাসনে নারীর ক্ষতায়নে কেবল তাঁর পদাঙ্কই অনুসরণ করছি।’

প্রধানমন্ত্রী যোগ করেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকার এবং সংসদ উপনেতা বর্তমানে একজন মহিলা।

ইউএনজিএ প্রেসিডেন্ট বলেন, সরকার প্রধানদের সশরীরে উপস্থিতির মাধ্যমে তারা এ বছরের সাধারণ অধিবেশন আয়োজনের চিন্তা-ভাবনা করছেন। তিনি বলেন, ‘আমরা এবছর ইউএনজিএতে ওয়ান প্লাস ওয়ান পারসন প্রতিনিধিদল প্রতিটি দেশ থেকে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার কথা ভাবছি।’

ইউএনজিএ প্রেসিডেন্ট ১০ লাখের ওপর রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সাহসি ভূমিকারও প্রশংসা করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তচ্যুত প্রায় ১০ লাখের ও অধিক রোহিঙ্গার পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁরা বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করেছেন কিন্তু এ ব্যাপারে বলার মত কোন অগ্রগতি সাধিত হয়নি। তিনি বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি কিন্তু সাম্প্রতিক যা অগ্রগতি তাতে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁর সরকার ভাসানচরে প্রায় ১ লাখ রোহিঙ্গার আবাসনের ব্যবস্থা করেছে। যদিও ১৮ হাজার রোহিঙ্গা সেখানে স্বেচ্ছায় যেতে রাজি হয়েছে। এ প্রসংগে তিনি আরও বলেন, তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধুর দ্বারা অনুপ্রাণিত যিনি সবসময় বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছেন।

কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী আগত অতিথিকে জানমাল রক্ষায় এবং অর্থনীতির ক্ষেত্রে তাঁর সরকার গৃহীত পদক্ষেপের বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, কোভিড-১৯ চলাকালীন সোশাল সেফটি নেট কর্মসূচির মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শেখ হাসিনা ’৭৫ এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তিনি এবং তাঁর বোন যে বৈরী পরিস্থিতির শিকার হয়েছিলেন তাও তুলে ধরেন। ইউএনজিএ প্রেসিডেন্ট আগামী বুধবার পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগের আগে আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31