IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে করোনা সংক্রমণ রোধে সতর্কতা জারী

নিয়ামতপুরে করোনা সংক্রমণ রোধে সতর্কতা জারী

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে সতর্কতা জারী করা হয়েছে। জেলাটিতে প্রশাসন ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করায় নিয়ামতপুরে এই সংক্রমন যাতে না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য করে স্থানীয় প্রশাসন উপজেলার জনগণকে সর্তক করেছেন এবং চাঁপাইনবাবগঞ্জ সংলগ্ন সীমানায় পুলিশি চেক পোস্ট বসানো হয়েছে।

উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করছেন পুলিশ প্রশাসন। পুলিশ সীমান্ত এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নে সীমান্ত এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, দিনরাত মানুষের সেবা দিতে কাজ করছেন নিয়ামতপুর পুলিশ প্রশাসন। 

দায়িত্বরত এসআই দর্শন হোসেন জানান, সরকারি নির্দেশনা মেনে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। এ সময় এসআই তরিকুল, এসআই শাহাদাত, এসআই ইউনুস,এসআই ইব্রাহিম,  এসআই ফরিদ, এ,এসআই রুহুল আমিনসহ আইন শৃঙ্খলা ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বিকভাবে দায়িত্ব পালন করেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, বেরিকেড দেওয়া আছে। আজাদের মোড়ে চেকপোষ্ট দেওয়া আছে যাতে নাচোল থেকে কেউ আসতে না পারে। মঙ্গলবার গণবিজ্ঞপ্তিতে শতর্কতা জারী করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলাকালে ওই এলাকার কোন জনসাধারণ এবং গণপরিবহন এ উপজেলায় প্রবেশ বা গমন বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে পণ্যবাহী পরিবহণ ছাড় দেওয়া হচ্ছে এবং বিশেষ কোন কারনে কোন ব্যক্তি এ উপজেলায় আসলে সে ব্যক্তি র‌্যাপিড এন্টিজেন টেস্ট সনদ দেখাতে পারলে তাকে আসতে দেওয়া হচ্ছে। জনগণ যদি দায়িত্ব পালন না করে শুধু পুলিশ দিয়ে সম্ভব হবে না। অনেকে চুরি করে এলাকায় ঢুকার চেষ্ট করছে, ধানক্ষেত দিয়ে ঢুকতেছে। তাই সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা। এই সাইডটা একসাথে কাজ করতে হবে। আমি সকলকে অনুরোধ করবো আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের চেষ্টা যেন সফল হয়। আমাদের চেষ্টার মধ্যে করে আমাদের চেষ্টা যেন নষ্ট না করে, সবাই যেন আমাদের পাশে থাকে, সবাইকে সুস্থ্য রাখতে সহযোগিতা করতে পারি। চাঁপাইতে কেউ যাবে না, কেই যেন না আসে।

এসময় দায়িত্বরত পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যদের সার্বিক সহযোগীতা করার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও স্থানীয় হাট বাজার ও গণ পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে, শতভাগ মাস্ক ব্যবহার ও অন্যান্য বিধি নিষেধ কার্যকরে স্থানীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, চাঁপাই, রাজশাহী সীমান্ত এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। চাঁপাই এর কোন লোক, কোন গাড়ী নিয়াতপুরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কোন লোককে চাঁপাই এ যেতে দেওয়া হচ্ছে না। চেকপোষ্ট আমাদের আজাদের মোড়, খড়িবাড়ীর জোনাকী অপর দিকে ধানসুরা এবং শিবপুর এলাকায় টহল চলছে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31