ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মসজিদ নির্মাণ ও রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
বুধবার ২৬ মে সকাল সাড়ে ১০ টায় উপজেলার বুড়ইল জামে মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এরপর বেলা ১১ টায় তিনি বাংলা বাজার হতে মুরাদপুর রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহŸায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুল রউফ রুবেল, যুবদল নেতা গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ ও ছাত্রদল নেতা তারেক রহমান প্রমুখ।


