IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঘূর্ণিঝড় ইয়াস পানিতে ভেসে গেল শিশু

ঘূর্ণিঝড় ইয়াস পানিতে ভেসে গেল শিশু

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড়ের ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গেল লিমা আক্তার (৭) নামের এক শিশু।

বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজ ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ লিমা আক্তার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

জানা যায়, ইয়াসের প্রভাবে অতিরিক্ত জোয়ারের ফলে দুপুরে হাতিয়ার সুখচর ইউনিয়নের বাবুলের ঘরে পানি ঢুকে পড়ে। ক্রমেই পানির উচ্চতাও বাড়তে থাকে। এ সময় পরিবারের লোকজনের সঙ্গে ঘরে ছিল লিমা। সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে জোয়ারের পানিতে ভেসে যায় সে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে তার খোঁজ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার পর সে নিখোঁজ হলেও বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধ্যা পাওয়া যায়নি।

এদিকে বুধবার দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলের প্রায়ই গ্রাম ও বাজার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাত ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। নলচিরা, তমরদ্দি, নিঝুমদ্বীপ, সোনাদিয়া, সুখচর, চরকিং, চরঈশ্বর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে ডুবে গেছে।

এছাড়াও রাস্তার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বাড়িঘর, পুকুর এমনকি মৎস্য খামার, কৃষি আবাদি জমি ডুবে যায়। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31