IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ব্রিক ফিল্ডের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ব্রিক ফিল্ডের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়পান বাজার ইউনিয়নের রতনপুর গ্রামে জিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার খুন হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় ব্রিক ফিল্ডের ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত দিরাজ পাল (৬৩) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার আলমপুর গ্রাম এলাকার দিতেজ কুমার পালের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বালাগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ব্রিক ফিল্ডের অফিস কক্ষে ম্যানেজার দিরাজ পাল একা অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

স্থানীয় গ্রামের দুই শিশু অফিস কক্ষের বারান্দায় রক্তাক্ত অবস্থায় ম্যানেজারকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

দিরাজ পাল ওই ব্রিক ফিল্ডে ৮ বছর থেকে প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা গেছে। তিনি দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো চিফ দেবাশীষ দেবুর চাচা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান ও ডিবি দক্ষিণ জোনের ওসি আশিষ কুমার মৈত্র।

ঘটনাস্থলে থাকা পুলিশের কর্মকর্তারা বলছেন, দুর্বৃত্তরা ব্রিক ফিল্ডের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা পয়সা ও জরুরি কাগজপত্র লুট করে নেয়ার আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এ বিষয়ে বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় জনতা, ব্রিক ফিল্ডের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31