IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> খেলা >> বাঘায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাঘায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে। বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে (২৯ মে) শনিবার সকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়। এতে প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায় ক্রমে ১০ টি দল খেলায় অংশগ্রহণ করে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা সভাপতিত্বে উদ্বোধনী খেলায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ১-০ গোলে চকরাজাপুর ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ৫০ মিনিটের মাথায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের খোলোয়ার সজল মাহমুদ পা থেকে জয় সূচক গোলটি করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, আড়ানী মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক নছিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা তিলু, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, মেরাজুল ইসলাম মেরাজ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম শফিক, রবিউল ইসলাম রবি, বাঘা থানা (ওসি) তদন্ত মোয়াজ্জেম হোসেন, বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

এরপর দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় আড়ানী ইউনিয়ন পরিষদ ও বাঘা পৌর সভার মধ্যে। এতে ৪ শুন্য গোলে বিজয় লাভ করে বাঘা পৌর সভা। এ মাঠে তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হয় আড়ানী পৌর সভা এবং বাউসা ইউনিয়ন পরিষদের মধ্যে। এ খেলায় আড়ানী পৌর সভাকে ১ শুন্য গোলে পরাজিত করে বাউসা ইউনিয়ন পরিষদ, সর্ব শেষে বাজুবাঘা ইউনিয়ন এবং গড়গড়ির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এখানে ১ শূন্য গোলে বিজয় লাভ করে গড়গড়ি ইউনিয়ন পরিষদ। তবে একটি দলকে দুইবার খেলতে হয়। সে দলটি হলো প্রথম খেলায় বিজয়ী পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ। এরা শেষ বিকেলে মনিগ্রাম ইউনিয়নের সাথে খেলায় অংশ নেয়।

সূত্র জানায়, এই টুর্নামেন্টে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভাসহ মোট ৯টি দল অংশ নেয়। আগামী ৩১ মে টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31