IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) রাজশাহীর একটি অপারেশন দল।

গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে সোমবার রাতে সদর থানাধীন বাইপাস হাফ রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সানারুল্লাহ পুত্র খোরখেদ আলম (৪৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র দুলাল মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

১ জুন মঙ্গলবার র‌্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ৩১ মে রাত সাড়ে ৭ টায় সদর থানাধীন বাইপাস হাফ রাস্তা রুপসা টাওয়ার দোগাছী সান্তাহার রোড নওগাঁস্থ মেসার্স রুপসা এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, ১টি ট্রাক, মাদক বিক্রয়ের ৩ হাজার ৩শ টাকাসহ তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে নওগাঁর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জাানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে। ধৃত আসামীদের ১ জুন মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31