IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> থানায় নারীর শ্লীলতাহানি করলেন এসআই!

থানায় নারীর শ্লীলতাহানি করলেন এসআই!

ধূমকেতু নিউজ ডেস্ক : নারীকে থানায় ডেকে শ্লীলতাহানির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৪ মে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে মামলাটি দায়ের করা হলেও সোমবার তা জানাজানি হয়। মামলাটি আমলে নিয়ে বিচারক পিবিআইকে নির্দেশ তদন্তের নির্দেশ দেন। ঘটনাটি ঘটেছে গত বছর ২৮ সেপ্টেম্বর।

ওই সময় এ ঘটনা তদন্তে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলেও থানা থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেয়ায় ওই নারী আদালতের শরণাপন্ন হন।

মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, গত বছরের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওই নারী। ২৮ সেপ্টেম্বর তদন্তের জন্য নারীকে থানায় ডেকে নিজের কক্ষে বসতে দেন অভিযুক্ত এসআই আসাদ। অভিযোগের বিষয়ে আলাপকালে আকস্মিক ওই নারীর শ্লীলতাহানি করেন আসাদ। এর মধ্যে সেখানে আসেন নারীর স্বামী।

বিষয়টি থানার ওসি নুরুল ইসলামের নিকট অভিযোগ দিলে নারী পুলিশ কর্মকর্তা (এএসআই) রুমা পারভীনকে দিয়ে তদন্ত করার আশ্বাস দেন। একই সাথে তদন্তে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও কথা দেন ওসি।

ওই নারী বলেন, ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও তদন্তের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। এ কারণে সর্বশেষ ২৪ মে খবর নেন এসআই আসাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না। তখন তিনি জানতে পারেন কোন তদন্তই করা হয়নি। রাগে-ক্ষোভে ওই দিনই আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ওই নারীর লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রতিবেদন দেয়া হয়েছে। কিন্তু প্রতিবেদন অভিযোগকারীর মন মতো না হওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন।

তবে সোমবার পর্যন্ত আদালতের নির্দেশের কপি পিবিআই’র পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়নি বলে নিশ্চিত করেছেন সেখানকার পুলিশ সুপার হুমায়ুন কবির। কপি হাতে পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31