IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সেতুমন্ত্রীর সঙ্গে দূরত্বের কারণ জানালেন কাদের মির্জা

সেতুমন্ত্রীর সঙ্গে দূরত্বের কারণ জানালেন কাদের মির্জা

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘বড়ভাই ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আমার কিছুটা দূরত্ব হয়েছে, কী জন্য হয়েছে— কারণ তিনি এ এলাকার এমপি। তিনি এগুলোর সমাধান করতে পারতেন। সে জন্য কিছুটা দূরত্ব হয়েছে, তবে সেটিরও অবসান ঘটেছে।’

সোমবার বিকালে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের নিজের অনুসারীদের ঈদপরবর্তী চা-চক্র অনুষ্ঠানে কাদের মির্জা এসব কথা বলেন।

রাজনীতিতে এখন গুপ্ত হামলা চলছে উল্লেখ করে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘কাল রাতও আমার কর্মী শিফনের দোকানে আগুন দেওয়া হয়েছে। গুটিকয়েক অপশক্তির উসকানিতে এসব হচ্ছে। রাজনীতি আগেও আমি চালিয়েছি, এখনও আমি চালাব।’

কাদের মির্জা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন। তিনি আমাকে স্নেহ করেন, আমাকে আদর করেন, এখন পর্যন্ত চারবার আমার সঙ্গে কথা বলেছেন।

কাদের মির্জা প্রতিপক্ষদের হুশিয়ারি দিয়ে বলেন, মিয়া চাঁনরা পাগল হয়ে গেছে। মিটিং করতে গেলে সেখানে ওরা মোটরসাইকেল নিয়ে গুলি করে চলে যায়। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। এটা কোন রাজনীতি, সাহস থাকলে সামনে এসে কর? এসব অপরাজনীতি বন্ধ কর, সোজা হয়ে যাও।

তিনি বলেন, আমি পুলিশ ও প্রশাসনের অনিয়ম ও চাঁদাবাজির প্রতিবাদ করি। এ কারণে এখন পুলিশ ও উপজেলা প্রশাসনের ছত্রছায়ায় গুপ্ত হামলা ও গুলির ঘটনা ঘটাচ্ছে। তারা টুবাঘর (গোলঘর) দিয়ে সালিশের নামে জনগণ থেকে টাকা আদায় করছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে এসব টুবাঘর বন্ধ করে দেব।

কাদের মির্জা বলেন, চিকিৎসার জন্য আমেরিকা যাব আগামী ৯ জুন। ১০ দিন পর দেশে ফিরে আসব। এসে চরের যেসব সম্পত্তি দখল করে রেখেছে, কোটি কোটি টাকা অস্ত্র কেনার জন্য দিচ্ছে, সে জমি উদ্ধার করে ভূমিহীনদের হাতে তুলে দেব।

সভায় মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (কাদের মির্জা ঘোষিত কমিটি) জসিম উদ্দিন বাবরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, মুক্তিযোদ্ধা আজিজুল হক কমান্ডার, মো. ইউনুস, জামাল উদ্দিন, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিল আবুল খায়ের, নুরনবী বাবুল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31