IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> মিয়ানমারের আকাশ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরল বিমান

মিয়ানমারের আকাশ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরল বিমান

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের আকাশে প্রায় ১ ঘণ্টার মতো উড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।

ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবতরণে উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়েছিল।

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মালয়েশিয়া না গিয়ে ঢাকা ফিরে এসেছে। বিমানের ক্যাপ্টেন ও ক্রু ছাড়া কোনো যাত্রী ছিল না। তারা সবাই অক্ষত ও নিরাপদে রয়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৮৬ ফ্লাইটটি একটি ‘ফেরি ফ্লাইট’ ছিল। অর্থাৎ খালি বিমান নিয়ে কুয়ালালামপুরে যাচ্ছিলেন ক্যাপ্টেন ও ক্রু। সেখান থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ফিরে আসার কথা ছিল বিমানটির।

সেই উদ্দেশে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার পর ৪৫ মিনিট উড্ডয়ন করলে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটির দেখা দেয়। ওই সময়ে বিমান মিয়ানমারের আকাশে উড়ছিল। তৎক্ষণাৎ সিদ্ধান্ত পাল্টে পাইলট ফ্লাইটটি ঘুরিয়ে ঢাকার দিকে রওনা হন। রাত ৯টার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31