IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলেজ শিক্ষক

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলেজ শিক্ষক

ধূমকেতু নিউজ ডেস্ক : কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাহাদৎ হোসেন (২৯) দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ ও রেডিওলোজি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দা শওকত জেনির তত্ত্বাবধানে রয়েছেন।

সংকটাপন্ন এই মেধাবী শিক্ষকের চিকিৎসার জন্য প্রয়োজন ৮০ লাখ টাকা।

কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন জানান, রংপুর সদরের মমিনপুর গ্রামের বর্গাচাষী আনারুল হকের দুই মেয়ে এবং এক পুত্র সন্তানের মধ্যে প্রভাষক শাহাদৎ হোসেন সবার ছোট। সদ্য বিবাহিত তিনি ৩৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। সংসারে একমাত্র উপার্জনক্ষম সন্তান তিনি।

শাহাদৎ হোসেন বর্তমানে দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর অথবা ভারতে স্থানান্তর করা প্রয়োজন। তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টসহ চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু নিজে বা দরিদ্র পিতার পক্ষে এ টাকা সংগ্রহ করা অসম্ভব।

এমতাবস্থায় কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার তাকে ৬ লাখ টাকা সহায়তা দিয়ে চিকিৎসা ব্যয় মেটাচ্ছে। কিন্তু চিকিৎসা ব্যয়ে বিপুল পরিমাণ অর্থ জোগান দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও মানবদরদী দেশবাসীর কাছে সহায়তা চাওয়া হয়েছে।

প্রভাষক শাহাদৎ হোসেনের চিকিৎসায় অর্থ সংগ্রহে বর্তমানে সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখায় ‘শাহাদৎ হোসেন চিকিৎসা সহায়তা তহবিল’ নামে একটি হিসাব খোলা হয়েছে। যা কলেজের অধ্যক্ষসহ আরও দুজন কর্মকর্তাকে সিগনেটরি রাখা হয়েছে। তাকে সহযোগিতার জন্য হিসাব নং-৫২০৮৪০১০২৮৫২৪, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31