IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পানির দরে গীর্জার চাল কিনছেন সিন্ডিকেট চক্র

তানোরে পানির দরে গীর্জার চাল কিনছেন সিন্ডিকেট চক্র

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পানির দরে গীর্জার বরাদ্দ কৃত চাল কিনছেন সিন্ডিকেট চক্র বলে অভিযোগ উঠেছে। বিগত স্বৈরাচার সরকারের সময় আ”লীগ নেতা সুনিল যে ভাবে সিন্ডিকেট করতেন ঠিক একই ভাবে বিএনপির নেতাদের ম্যানেজ করে গীর্জার চাল কিনছেন। শুধু সুনিল না কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি আ”লীগের সম্পাদক সুফি কামাল মিন্টু ওই ইউপিসহ পাশ্ববর্তী গীর্জার চাল সিন্ডিকেট করে কিনেছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। প্রতি টন চাল কিনছেন ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকায় বা ৩৮/৪০ টাকা কেজি দরে। অথচ বাজারে নিম্ন মানের চাল ৫০ টাকা কেজির উপরে বিক্রি হচ্ছে। সিন্ডিকেট ভাঙতে বর্তমান সরকার নানা পরিকল্পনা নিলেও খাদ্য দপ্তরে স্বৈরাচারী ভূত উত পেতে বসে আছেন। আর এসব সিন্ডিকেট চক্রকে সহায়তা করে আসছে খোদ খাদ্য অফিসারসহ অসাধু কর্মচারীরা। কারন খাদ্য অফিসের সামনেই ডিও কেনা বেচা হলেও কোন প্রতিকার নেই। ফলে দ্রুত খাদ্য দপ্তর থেকে স্বৈরাচার ভূত সরাতে না পারলে কোনভাবেই সিন্ডিকেট দূর হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর খৃস্টীয় ধর্মের বড় দিন উদযাপনের জন্য প্রতি গীর্জায় ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয় বর্তমান সরকার। সেই চালের ডিও গত বৃহস্পতিবার থেকে দেয়া শুরু করে খাদ্য অফিস। এসব চালের ডিও গীর্জার সভাপতি ও সম্পাদক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেয়া হয়। ডিও কিনতে সকাল থেকে খাদ্য অফিসের সামনে টাকার ব্যাগ নিয়ে বসেন আ”লীগ নেতা দীর্ঘ দিনের খাদ্য গুদাম সিন্ডিকেটের মুল হোতা সুনিল ও সাবেক লেবার সরদার নাজিমুদ্দিন। ডিও নিয়ে অফিস থেকে বের হতেই ধরে বসছেন ওয়ার্ড যুবলীগ নেতা মিজান। ডিওতে ৫০০ কেজি চাল উল্লেখ করা হয়। এসব ডিও গুলো ১৯ হাজার টাকায় কিনছেন সুনিল গং। যার প্রতি কেজি ৩৮ টাকা করে পড়ছে। শুধু সুনিল না কামারগাঁ ইউপির বিনা ভোটের চেয়ারম্যান আ”লীগ নেতা সুফি কামাল মিন্টু ১৮/২০ টির মত ডিও কিনেছেন কামারগাঁ বসেই। তিনিও খাদ্য দপ্তর ও কামারগাঁ গুদামের কর্তাদের ম্যানেজ করে কিনেছেন বলেও অভিযোগ উঠেছে। সে ৪০ টাকা কেজি দরে বা ৪০ হাজার টাকা টন করে কিনেছেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলায় ১২৭ টি গীর্জা রয়েছে। গীর্জা প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। সেই হিসেবে ৬৩ হাজার ৫০০ কেজি বা ৬৩.৫ টন চাল বরাদ্দ হয়েছে। খাদ্য গুদামে সরকারি ভাবে চাল সংগ্রহ হয় ৪৫ টাকা কেজি দরে। হিসেব করলে প্রতি কেজিতে ৫/৭ টাকা করে লাভ করবেন সিন্ডিকেট চক্র। কেজি প্রতি ৬ টাকা করে লাভ ধরলে ৩ লাখ ৮১ হাজার টাকা সিন্ডিকেট চক্রের পকেটে। কারন এসব চাল গুদাম থেকে বের হবে না। রোপা আমন মৌসুমে চাল সংগ্রহ হিসেবে দেখানো হবে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন।

বেশকিছু ব্যবসায়ীরা জানান, দেশে ৩৮ বা ৪০ টাকা কেজিতে গরুকে খাওয়ানো খুদও পাওয়া যায় না। বাজারে কোথাও ৫০ টাকা কেজি দরে চাল পাওয়া যাবে না। বর্তমানে চালের বাজার ঊর্ধ্বমূখী। আর খাদ্য দপ্তরের সহায়তায় সিন্ডিকেট করে ৩৮ কেজি দরে কিনা হয়েছে। বরাদ্দের চাল কোনভাবেই গুদাম থেকে বের হবে না। শুধু এখানেই না সারা দেশে বরাদ্দ কৃত চাল নিয়ে সিন্ডিকেট করেন গুদাম সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুধু কাগজ কিনা বেচা হয়। বিগত সময়ের মতই খাদ্য দপ্তরে স্বৈরাচারী ভূত বসে আছে। খোলস পাল্টিয়ে সবাই একাকার করে সিন্ডিকেট শুরু করেছেন।

গীর্জা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিরা জানান, সরকারি ভাবে চাল বড় দিনের আগে বরাদ্দ পাওয়া যায়। কিন্তু কখনোই গুদাম থেকে চাল তুলতে পারিনা। রাজনৈতিক সরকার নেই। কিন্তু সিন্ডিকেট চক্র সচল। এবার মনে করেছিলাম গুদাম থেকে চাল বের করে বাজার দরে বিক্রি করত পারব। কিন্তু অফিস থেকেই বলে দেয়া হচ্ছে ডিও কার কাছে বিক্রি করতে হবে। আমরা চাল কিনে খায়। বাজারে ৫০ টাকায় এক কেজি চাল পাওয়া যায় না। অথচ ৩৮ টাকা কেজিতে গীর্জার চাল বিক্রি করতে বাধ্য করেছে কর্তা বাবুরা। কিছুই করার নেই আগেও যারা সিন্ডিকেট করে কিনেছেন এখনো তারাই কিনছেন। কিছুই বলার নাই।

উপজেলা খাদ্য অফিসার শেখ মনিরুজ্জামান সজিবের সাথে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এসব বিষয়ে পিআইও ভালো বলতে পারবেন। আপনার অফিসের সামনেই ডিও কেনা বেচা হচ্ছে জানতে চাইলে কোন সদ উত্তর না দিয়ে এড়িয়ে গিয়ে একই কথা বলে দায় সারেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মিটিংয়ে আছি। এবিষয়ে পিআইওর সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।

পিআইও আল মামুনের মোবাইলে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। যার কারনে তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31