IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> লাইফস্টাইল >> পেটের চর্বি কমাতে সকালের নাস্তায় ৫ খাবার উচিৎ নয়

পেটের চর্বি কমাতে সকালের নাস্তায় ৫ খাবার উচিৎ নয়

ধূমকেতু নিউজ ডেস্ক : দেহের অতিরিক্ত চর্বি শুধুমাত্র আমাদের সৌন্দর্যই নষ্ট করে না, বরং অত্যন্ত ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের পক্ষে।পেটের অতিরিক্ত চর্বি কারণে শরীরে বাসা বাধতে পারে একাধিক রোগ। যারা কোনো ফিটনেস সেন্টারে ভর্তি হন, তাদের মধ্যে অনেকেই কোনো না কোনো রোগে ভোগেন। আর সেই অতিরিক্ত চর্বি কমাতেই ভর্তি হতে হয় জিম বা ফিটনেস সেন্টারে। বর্তমান সময়ে অনেকের লাইফস্টাইলে খাদ্যাভাসের তালিকায় কোনো নিদিষ্ট নিয়ম নেই। অনেকেই অত্যন্ত অস্বাস্থ্যকর খাওয়ার খেয়ে থাকেন সকালে। যার ফলে দেহে অতিরিক্ত ওজনও বাড়তে পারে। প্রত্যেকের সুস্থ এবং ফিট থাকার জন্য অত্যন্তপক্ষে সকালের নাস্তায় কিছু অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিৎ। এজন্য শরীর সুস্থ রাখতে এবং পেটের চর্বি কমাতে প্রতিদিনের নাস্তায় ৫টি খাবার একবারেই খাওয়া উচিৎ নয়।

প্রসেসড ফুড

সকালের নাস্তায় পুরোপুরি বন্ধ করে দিতে হবে প্রসেসড জাতীয় যত খাবার আছে সবগুলো। নইলে হতে পারে হিতে বিপরীত। প্যাকেটজাতীয় বা প্রসেসড খাবার আপনার আমার অজান্তেই বাড়তে থাকে মেদ। প্রসেসড ফুডে সাধারণত প্রেজারভেটিভ থাকে। এই জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক কারণ এই খাবারগুলোতে অতি মাত্রা তেল আর মশলা থাকে। এর মধ্যে রয়েছে চিপস, পপকর্ন, ফ্রোজেন ফুড এই সব কিছু সকালের নাস্তায় এড়িয়ে চলাই উচিত।

কেক ও কুকিজ

আমরা হয়তো অনেকেই জানি না, কেক বা কুকিজ জাতীয় খাবার বানানোর জন্য ময়দা, চিনি ও স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করা হয়। আর এই সব উপকরণ শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তার জন্য সকালের নাস্তায় রুটি, তরকারি বা ফল খাওয়াই উচিৎ।

নুডলস- পাস্তা

নুডলস- পাস্তা তৈরি করা হয় ময়দা দিয়ে। তবে এই খাবারগুলো খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। তারপরও এই সব খাবার সকালের নাস্তায় খাওয়া একদমই উচিত নয়।

পুরি বা পরোটা

সকালের নাস্তায় সবসময় এড়িয়ে চলা উচিত তেলে ভাজা যে কোন খাবার বা পুরি পরোটা। এগুলোর পরিবর্তে রুটি, ওটস, ডালিয়া, ফল খেতে পারেন। যা স্বাস্থ্যের জন্য ভালো।

ফলের জুস

আমরা অনেকেই মনে করি সকালের নাস্তার জন্য বাজারের কিনতে পাওয়া ফ্রুট জুস ভালো। কিন্তু এই ধারণা একদমই ভুল। এই জুসে থাকা অতিমাত্রার চিনির কারণে শরীরের ওজন বাড়ে। ওজন কমাতে চাইলে বাজারের ফ্রুট জুস বাদ দিয়ে বাসায় তৈরি ফ্রেস জুস বা গোটা ফল খেতে পারেন। এই সব ফলে থাকে ফাইবার এবং চিনিও থাকে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news