IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> দাঁতের হলদেটে দাগ দূর করুন

দাঁতের হলদেটে দাগ দূর করুন

ধূমকেতু নিউজ ডেস্ক : দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত এর পরিচর্যা জরুরি। দু’বেলা নিয়ম করে ব্রাশ করলেই যে দাঁত ভালো থাকবে, তা কিন্তু নয়। আপনি ঠিক সময়মতো দাঁত ব্রাশ করছেন কি না, খাওয়ার পর ফ্লসিং করছেন কি না কিংবা নিয়মিত জিহ্বা পরিষ্কার করছেন কি না সেটিও কিন্তু জরুরি মুখ ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে।
যখনই এসবের কোনোটি এড়িয়ে যান, তখনই দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হলো দাঁতের হলদেটে দাগ। দাঁত হলদেটে হওয়ার কারণে অনেকেই প্রাণখুলে হাসতে পারেন না। এ সমস্যায় উদ্বিগ্ন না হয়ে বরং ঘরোয়া কয়েকটি উপায় অনুসরণ করুন-
নারকেল তেলের ব্যবহার

দাঁত পরিষ্কার রাখতে প্রাচীনকাল থেকেই এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। ব্যাকটেরিয়া অপসারণ ও মুখের স্বাস্থ্য ভালো রাখতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেলে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁত পরিষ্কার করতে সাহায্য করে।

এজন্য এক টেবিল চামচ নারকেল তেল নিন দাঁতে ঘষে নিন। তারপর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর দাঁত ব্রাশ করুন। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে দাঁতের হলদেটে ভাব কমবে।

বেকিং সোডার ব্যবহার

বেকিং সোডা যে কোনো দাগ ওঠাতে খুবই কার্যকরী। ঠিক একইভাবে বেকিং সোডা দাঁতের হলদেটে দাগ দূর করতেও কাজ করে। এজন্য এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে লাগান ও দুই মিনিটের জন্য হালকা করে ব্রাশ করুন।

এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দাঁতের এনামেলের ক্ষতি এড়াতে ও ঝকঝকে হাসি বজায় রাখতে সপ্তাহে একবার বা দু’বার এই পদ্ধতি অনুসরণ করুন।
ফিটকিরি ও লবণের ব্যবহার

ফিটকারি ও লবণ দিয়ে দাঁত বাশ করলেও হলুদ দাগ সহজেই দূর হবে। এজন্য অল্প পরিমাণ লবণের সঙ্গে এক চিমটি লবণ ও ফিটকিরি গুঁড়া মিশিয়ে দাঁত ব্রাশ করুন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবারের বেশি এই পদ্ধতি অনুসরণ না করাই ভালো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31