IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বদলগাছীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ‘বদলে গেছে দিনকাল, ভূমি সেবা ডিজিটাল’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবির।

রোববার সকাল সাড়ে ৯ টায় বদলগাছী উপজেলার ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী।

ভিডিও কনফারেন্স শেষে ভূমি সেবা সপ্তাহের প্রথম দিন উপজেলা সদরের ভূমি মালিক এস.এম সুলতান জাহাঙ্গীরের হাতে ডিসিআর তুলে দিয়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন উপস্থিত ভূমি মালিকদের উদ্দেশ্য বলেন, ভূমি মালিকেরা এখন থেকে অন-লাইনে ভূমি নিবন্ধন করে ডিজিটাল ভূমি সেবা গ্রহন করতে পারবেন। এবং অন-লাইনে ভূমি নামজারী, ভূমি উন্নয়ন কর ঘরে বসেই পরিশোধ করতে ভূমি মালিকদের এখন থেকে আরো সহজ হবে।

তিনি আরো বলেন, অন-লাইনে ভূমি সেবা এটা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধ্যান্ত বলে অবহিত করেন। এছাড়া পূর্বে ভূমি নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে ভূমি মালিকেরা ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হত। উক্ত হয়রানি থেকে ভূমি মালিকগণ এখন থেকে মুক্তি পেতে যাচ্ছে। এই লক্ষে আজ ৬ জুন থেকে আগামী ১০ শে জুন পর্যন্ত ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি নিবন্ধন উন্মুক্ত থাকবে।

উদ্ধোধনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী বলেন, ভূমি নিবন্ধনের জন্য উপজেলায় মাইকিং করে ব্যাপক প্রচার- প্রচারনা চালানো হবে। যাতে করে ভূমি মালিকগণ খুব সহজেই অনলাইনে নিবন্ধন করে সরকারের এই যুগান্তকারী প্রদক্ষেপকে সফল করে তোলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31