IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> বাবর আজমের জীবনী নিয়ে আসছে সিনেমা

বাবর আজমের জীবনী নিয়ে আসছে সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক এখন বাবর আজম।

তিন ফরম্যাটেই তার ওপর আস্থা রেখেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

অথচ এই অধিনায়ক এক সময় ছিলেন বলবয়। ব্যাটসম্যানদের হাঁকানো বাউন্ডারি আর ছক্কায় মাঠের বাইরে পড়া বলগুলো কুড়িয়ে আনাই ছিল তার দায়িত্ব।

১৩ বছর বয়স থেকেই এ কাজে নিয়োজিত ছিলেন বাবর। আর সেই বলবয় আজ পাক দলের তিন ফরম্যাটের অধিনায়ক। পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় তিনি।

বর্তমান ক্রিকেটবিশ্বে র্যাং কিংয়ে বিরাট কোহলি, ডেভিড মালানদের প্রতিদ্বন্দ্বী তিনি।

এমন সফলতায় বাবর যে কত ঘাম ঝরিয়েছেন, কত অধ্যবসায় লুকিয়ে আছে তা পরিমাপ করা দুসাধ্য।

২০০৭ সাল থেকেই ২২ গজের খেলায় প্রচণ্ড মনযোগী বাবর। লক্ষ্য ছিল বল কুড়াতে কুড়াতে একদিন ব্যাট হাতে নেবেন। খেলবেন জাতীয় দলে।

সেই লক্ষ্যে কঠোর শ্রম দিয়ে নিজের দুর্দান্তভাবে গড়ে তুলে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলে নাম লেখান বাবার।

তার ব্যাটিং নৈপূণ্য ও চৌকশ ভূমিকায় ২০১২ সালে তাকে অনুর্ধ্ব-১৯ দলে অধিনায়ক করে নির্বাচকরা।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাবরকে। সামনে এগিয়েই গেছেন। একের পর এক মাইলফলক পার করেছেন।

২০১৫ সালের ৩১ মে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক। এরপর পারফরম্যান্স দিয়ে তরতর করে উন্নতি ঘটে তার।

আন্তর্জাতিকে মাত্র ৬ বছর খেলেই পাক দলের অধিনায়ক হন। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।

নিজের এমন ক্রিকেট ক্যারিয়ার নিয়ে গর্ব করতেই পারেন বাবর আজম। শোনাতে পারেন বিশ্বকে। আর সেটাই করতে যাচ্ছেন তিনি।

এক টুইটে বাবর আজম ঘোষণা দিয়েছেন, তার জীবনী নিয়ে এবার আসছে অটোবায়োগ্রাফি। রুপালি পর্দাতেও দেখা যেতে পারে সেই গল্প।মাঠের বাইরে নিজের লড়াইয়ে গল্প শোনাবেন তিনি সেখানে।
টুইটারে এ নিয়ে একটি পোস্টার শেয়ার করেছেন বাবর। সেখানে তিনি লিখেছেন, ’আমার গল্প, অপেক্ষা করুন। আসছে ‘বাবর কী কাহানি (বাবরের কাহিনি)!’

বাবরের এমন টুইটের পর চাতক পাখি হয়ে আছেন তার ভক্ত-অনুরাগীরা। বল বয় কীভাবে পাক দলের অধিনায়ক হয়ে উঠলেন সিনেমার পর্দায় দেখার অপেক্ষায় তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31