ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার খুরশিদমহল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- মানিক মিয়া (৩৩) উপজেলার খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে ও একই এলাকার মো. মাসুম (১৭) নূর হোসেনের ছেলে।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, সকালে উপজেলার খুরশিদমহল সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা বালুভর্তি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news