IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সংক্রমন নিম্নমুখী, শতকরা ২৭.৬৪ ভাগ

নিয়ামতপুরে সংক্রমন নিম্নমুখী, শতকরা ২৭.৬৪ ভাগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বিশেষ কঠোর লকডাউনের ৫ দিনের মাথায় নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এই হার আরো দ্রুত কমে যাবে।

এদিকে প্রশাসন বলছে করোনা সংক্রমণ আরো কমাতে বিশেষ লকডাউনের সময় আরো বাড়াতে হতে পারে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এই সাত দিনে সংক্রমণের হার কেমন? বেশী, কম না স্থিতিশীল তার উপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিশেষ লকডাউনে নওগাঁর নিয়ামতপুরে শুধু সবজি বাজারগুলোকে স্বাস্থ্য বিধি মেনে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এই সুযোগে নিয়ামতপুর উপজেলায় চালু রাখা হয় গ্রামীণ হাটগুলো।

এদিকে এত কড়াকড়ির পরেও উপজেলার গ্রামাঞ্চলের মানুষ ইচ্ছেমত ঘুরাঘুরি করছে। দোকান পাট খোলা শুধু পুলিশ ও প্রশাসনের লোক দেখলেই সবকিছু বন্ধ হচ্ছে। তবে বিশেষ বিশেষ মোড় ও বাজারগুলোকে পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারী থাকার কারণে ঐসব স্থানে ঔষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।

এরি মধ্যে লকডাউনের বিপক্ষে কথা বলা শুরু করেছে। অবশ্য বেশীর ভাগই সর্বাত্মক লকডাউনের পক্ষে মত দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন জানান, গত ২৫ মে থেকে লকডাউন শুধু হওয়ার সময় সংক্রমণের হার ছিল সর্বোচ্চ ৩৭ ভাগ। যা বর্তমানে এসেছে ২৭.৬৪ ভাগে। এই সাত দিনে তেমন কিছু বুঝা যাবে না। করোনা সংক্রণের হার কমাতে হলে লকডাউনের কোন বিকল্প নেই। সকলকে মাস্ক পরে ঘরের বাইরে বের হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবো না।

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এই সাত দিনে সংক্রমণের হার কেমন? বেশী, কম না স্থিতিশীল তার উপর সিদ্ধান্ত গ্রহন করা হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৩ জুন থেকে এক সপ্তাহের বিশেষ কঠোর লকডাউন শুরু হয়।

উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয় ১ হাজার ১শ ২৬ জনের, করোনা পজেটিভ ১শ ৮৭ জনের। রির্পোট আসেনি ৪২ জনের। করোনা পজেটিভে মৃত্যুবরণ করেন ২জন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ২জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৮জন। উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৯ জন।

গত ৭দিনে অর্থাৎ ৩০ মে হতে ৫ জুন পর্যন্ত নমুনা সংগ্রহ ১শ ২৩ জনের, পজেটিভ ৩৪ জনের, নমুনা সংগ্রহের অনুপাতে সংক্রমণের হার ২৭.৬৪ শতাংশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31