IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> ১৬ জুন পর্যন্ত নিয়ামতপুরে বিশেষ লকডাউন

১৬ জুন পর্যন্ত নিয়ামতপুরে বিশেষ লকডাউন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ৭ দিনের বিশেষ লকডাউন শেষে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি রোধে বৃহস্পতিবার ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিশেষ লকডাউন বৃদ্ধি করেছে। তবে কিছু শিথিল করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক হারুন অর রশিদ এ ঘোষণা দেন।

সম্প্রতি উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁর নিয়ামতপুরে গত ৩ জুন থেকে ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। বিশেষ লকডাউনের শেষ দিনে সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, ‘করোনা সংক্রমণ স্থিতিশীল হওয়ায় আগামীকাল থেকে আগামী ১৬ জুন পর্যন্ত বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এরই প্রেক্ষিতি নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে দোকান, মার্কেট সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে উক্ত দোকান বা মার্কেট তাৎক্ষনিক বন্ধ করে দেওয়া হবে। সকল প্রকার দায়ের দোকান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরা বন্ধ থাকবে তবে মিষ্টির দোকানে পার্সেল আকারে বিক্রি করা যাবে। সকল প্রকার সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যে ৬টা পর্যন্ত বেচা কেনা করতে পারবে। অতি জরুরী ছাড়া সন্ধ্যে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ীর বাইরে আসা যাবে না। সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। এনজিও কার্যক্রমও বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন কোন অনুষ্ঠান করা যাবে না। মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি পালনে ব্যত্যয় ব্যক্তিকে রাস্তায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন বাড়ীতে কোভিড আক্রান্ত রোগী থাকলে উক্তবাড়ী পুরোপুরি লকডাউন করতে হবে এবং ঐ বাড়ীর সকল সদস্য লকডাউনে থাকবে। সে ক্ষেত্রে এ ধরণের বাড়ী লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে। একই পাড়া/মহল্লায় একাধিক বাড়ীতে সংক্রমন চিহ্নিত হলে উক্ত পাড়া/মহল্লা লকডাউন থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31