IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে কমিউনিটি ক্লিনিকগুলো বেশীর ভাগ সময় তালা বদ্ধ

বদলগাছীতে কমিউনিটি ক্লিনিকগুলো বেশীর ভাগ সময় তালা বদ্ধ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় থাকে তালা বদ্ধ যেন দেখার কেউ নেই। মাসের পর মাস এই অব্যস্থা চললেও উদ্ধর্তন কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ছাড়াও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। কিন্তু প্রসাশনিক ভাবে তাদের উপর কোন তদারকি না থাকায় কমিউনিটি ক্লিনিক গুলোর কর্মরত কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি)রা তাদের নিজের কাজ ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্থ থাকেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ২৬ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ক্লিনিক গুলো প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা রেখে এলাকার জনসাধারণদের চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও কেউ তা মানছেনা।

গত ৬ ও ৭ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে বেলা ১১ টায় তালা বদ্ধ। ওই ক্লিনিকে চিকিৎসা নিতে আশা বলরামপুর গ্রামের আনোয়ার, শ্রীরামপুর গ্রামের আহম্মদ আলী, জোসনা বেগম, রাহেলা বেওয়া আপেক্ষমান আরো বেশ কিছু রোগিরা বলেন, আমরা চিকিৎসা নিতে এসেছি সকাল ১০টায় এখনো ডাক্তার অফিসই খোলেনি।

চিকিৎসা নিতে আসা উপস্থিত আরো কয়েক জন বলেন, এখান কার সিএইচসিপি আলমগীর হোসেন জুয়েল শ্রীরামপুর বাজারের পার্শে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জনসেবা ফার্মেসি রয়েছে তিনি সেখানে বেশী সময় দেন।

এব্যপারে উক্ত ক্লিনিকের সিএইচসিপি আলমগীর হোসেন জুয়েল বলেন, আমি অফিস টাইম বাদে আমার প্রতিষ্ঠানে সময় দিয়ে থাকি।

সেখান থেকে বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর কমিউনিটি ক্লিনিকে বেলা ১২টায় গিয়ে দেখা যায় তালা বদ্ধ, সেখানকার সিএইচসিপি আইনুল হক মোবাইল ফোনে বলেন, আমি কিছু আগেই চলে এসেছি।

আধাইপুর ইউপির কাশিয়ারা কমিউনিটি ক্লিনিকে দেখা যায় তালা বদ্ধ সেখানকার সিএইচসিপি বিউটি বানু বলেন, আমি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসেছি অফিসিয়াল কাজে।

বদলগাছী উপজেলা সিএইচসিপির সভাপতি জহুরুল ইসলাম বলেন, নিয়ম আছে কমিউনিটি ক্লিনিকগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু ১২টার পর কোন রোগী না আসায় ক্লিনিকগুলো বন্ধ করে আমরা বাড়ি আসি।

স্থানীয় এলাকাবাসী বলেন, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো বেশী ভাগ সময় বদ্ধ থাকে। নিয়মিত খোলা না থাকার কারনে চিকিৎসা সেবা নিতে আশা মানুষ ফিরে যেতে বাধ্য হয়।

এবিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা বলেন, সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক গুলো খোলা রাখার নিয়ম রয়েছে। কিন্তু যদি ঐ সময়ের আগে সিএইচসিপিরা বন্ধ রাখে তাহলে জরুরী ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31